সফটএক্সপোর সহ-পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বার্ষিক মেলার ‘সফটএক্সপো ২০১১’-এর সহ-পৃষ্ঠপোষক হয়েছে ব্র্যাক ব্যাংক লিমটেড। পাঁচ দিনের এ মেলা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গত রোববার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। চুক্তিপত্রে সই করেন মেলার আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। —বিজ্ঞপ্তি