সফটওয়্যারের মান পরীক্ষার ল্যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে ‘সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাব’। বাংলাদেশে উৎপাদিত সফটওয়্যারের গুণগতমান নিশ্চিত করার ক্ষেত্রে এই ল্যাব সহায়তা করবে। ল্যাবটিতে প্রয়োজনীয় সফটওয়্যার, ৩০টি কম্পিউটার ও আনুষঙ্গিক আসবাব সরবরাহ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার এ ল্যাবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তিনি বলেন, দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ১১৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গুরুত্ব বিবেচনায় কোথাও নেটওয়ার্কিং ল্যাব, কোথাও রোবোটিকস ল্যাব—এ রকম নানা ধরনের বিশেষায়িত ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত ল্যাব চালুর মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, স্থানীয় সাংসদ এনামুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ভারপ্রাপ্ত পরিচালক কে এম আককাস আলী, অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী প্রমুখ।