সফটওয়্যার আপডেট করল অ্যাপল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইওএস সফটওয়্যারে আপডেট আনল অ্যাপল। আইওএস ৬.১ আপডেটের ফলে আইফোন ও আইপ্যাডে আরও দ্রুত কাজ করা যাবে। এ প্রসঙ্গে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, সফটওয়্যার আপডেটের ফলে বিশ্বের প্রায় ৩৬ টি নতুন টেলিকম অপারেটরে ‘এলটিই’ বা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সুবিধা পাবে আইফোন। এ ছাড়াও ‘সিরি’ নামের কণ্ঠস্বর প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র দেখার জন্য টিকিট কেনা যাবে।