সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানিতে ঊর্ধ্বগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরেও সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতে রপ্তানি আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। ২০১১-১২ অর্থবছরের ১১ জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সময়ে তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার। চলতি ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে অর্জিত রপ্তানি আয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের সূত্র উল্লেখ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যজানায়।