সফটওয়্যার মেলার প্লাটিনাম পৃষ্ঠপোষক গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বার্ষিক মেলা বেসিস সফটএক্সপো ২০১০-এর প্লাটিনাম পৃষ্ঠপোষক হলো মোবাইল ফোন সেবাদাতা গ্রামীণফোন। গতকাল সোমবার ঢাকায় বেসিস কার্যালয়ে এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে।চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, আগামী তিন বছরের জন্য সফটএক্সপোর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবে গ্রামীণফোন। চুক্তিতে সই করেন বেসিসের সভাপতি হাবিবুল্লাহ এন করিম ও গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসি।চুক্তি হওয়ার পর রায়হান শামসি জানান, ‘এ দেশের মানুষের জীবনধারাকে তথ্যপ্রযুক্তিনির্ভর করতে হবে। সেই লক্ষ্য পূরণে এ চুক্তি অবদান রাখবে। সফটওয়্যারের বিভিন্ন প্রকল্প, এর সঙ্গে জড়িত ব্যবসা-বাণিজ্য, মোবাইল প্রযুক্তির সেবা দেশ ছাড়িয়ে বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে হবে। বেসিস সফট এক্সপো মেলার মাধ্যমে তা সম্ভব। আমরা এর অংশীদার হতে পেরে গর্বিত।’ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনের সফটএক্সপো শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। —তৌহিদা শিরোপা