সফটওয়্যার মেলায় তরুণদের আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির অন্যান্য মেলার মতো কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার মেলাতেও দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের ভিড়। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফটএক্সপো-২০১০ মেলার তৃতীয় দিন গতকাল শুক্রবার এমনটাই বোঝা গেল, মেলা প্রাঙ্গণ ঘুরে। মেলায় প্রতিটি প্যাভিলিয়ন ও স্টলে তথ্যপ্রযুক্তির সফটওয়্যারের সর্বশেষ প্রযুক্তি দেখতে ভিড় করছেন তরুণেরা। মেলা ঘুরতে আসা বাংলাদেশপ্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানবিন তাসলিম বলেন, ‘আমাদের হার্ডওয়্যার ও সফটওয়্যার দুই ক্ষেত্রেই সমান তালে এগিয়ে যেতে হবে। মেলায় এসেছি বাংলাদেশ সফটওয়্যারের ক্ষেত্রে কতটুকু এগিয়েছে, তা দেখার জন্য।’ বেসিসের কোষাধ্যক্ষ ফারহানা এ রহমান বলেন, ‘সাধারণ জনগণকে সফটওয়্যারের ক্ষেত্র সম্পর্কে জানাতে এ মেলা বড় ভূমিকা পালন করবে। আমরা সফটওয়্যারকে একটি শিল্প ও পণ্য হিসেবে সবার কাছে পরিচয় করিয়ে দিতে চাই। এই মেলা শিক্ষার্থী, প্রযুক্তিবিদ থেকে গৃহিণী সবার জন্য।’ এবারের মেলায় বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠান সফটওয়্যার প্রদর্শন করছে। লিডস করপোরেশন লিমিটেড কয়েকটি সফটওয়্যার নিয়ে এসেছে। তারা ব্যাংক আলটিমাস নামে একটি সফটওয়্যার মেলায় এনেছে। এসএমএস, এটিএম বুথ, অনলাইন ব্যাংকিংপরিচালনা করা যাবে। এ ছাড়া পুঁজি বাজারে জন্য ‘ক্যাপিটাল মার্কেট’ নামে আরও একটি সফটওয়্যার এনেছে প্রতিষ্ঠানটি।যার মাধ্যমে ব্রোকার হাউস ও মার্চেন্ট ব্যাংকের কাজ করা যাবে। জীবনবীমার জন্য লাইফ ইনস্যুরেন্স নামে এবং ওষুধ ও খাদ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানের জন্য সেন্টার পয়েন্ট নামে দুটি সফটওয়্যার এনেছে লিডস। জেনুইটি সিস্টেমস মেলায় এনেছে সফট সুইস, মোবাইল ডায়ালার ও কল সেন্টারের সফটওয়্যার। এ ছাড়া মেলায় তারা এসএসএম কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রতি দুই ঘণ্টায় ১০০ জনকে পুরস্কার দিচ্ছে। এ মেলা শেষহবে আগামীকালরোববার।মেলা খোলা থাকে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। বিকেলপাঁচটা পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় যেতে পারবেন। —বাদল খান