সফটওয়্যার রপ্তানি বাড়াতে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও বেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি বাড়াতে একসঙ্গে কাজ করবে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং সফটওয়্যার ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সোমবার বিকেলে বাণিজ্যসচিব হেদায়েতউল্লাহ আল মামুন ঢাকার কারওয়ান বাজারে বেসিস কার্যালয় পরিদর্শনে এসে এসব আশ্বাস দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস প্রেসিডেন্ট শুভাশীষ বোস, বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়ক শাহাবুদ্দিন আহমদ পাটোয়ারীসহ অনেকে। খবর বিজ্ঞপ্তির।
পরিদর্শনের সময় বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, বিদেশে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলরকে আইসিটি ডেস্কের দায়িত্ব দিলে তিনি একদিকে যেমন বিদেশে বাংলাদেশের ব্র্যান্ডিং হবেন, তেমনি বিদেশে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি বাজার তৈরি ও সম্প্রসারণ হতে পারে। এ সময় দেশের তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান বাজারের অবস্থা তুলে ধরেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ।