সফটওয়্যার রপ্তানিতে বেসিসকে সহায়তা করবে ইপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কম্পিউটার সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রে বেসিসকে সব রকমের সহায়তা করবে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গত বুধবার দেশের সফটওয়্যার ব্যবসায় খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাফরুহা সুলতানা।

বৈঠকে বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার ১৯৯৭ সালে গঠিত জেআরসি (জামিলুর রেজা চৌধুরী) কমিটির মতো সফটওয়্যার ও সেবা রপ্তানিসংক্রান্ত একটি টাস্কফোর্স গঠন করার অনুরোধ করেন। জবাবে মাফরুহা সুলতানা জানান, তাঁর পক্ষ থেকে মন্ত্রণালয়ে এ ধরনের প্রস্তাব পেশ করা হবে। তিনি বাংলাদেশের সফটওয়্যার, হার্ডওয়্যার তথা তথ্যপ্রযুক্তি খাতের সম্মিলিত ও পূর্ণাঙ্গ সুপারিশমালা প্রদানের জন্যও বেসিসকে অনুরোধ করেন।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ইপিবির পরিচালক মো. আবদুর রউফ ও বেসিসের সচিব হাশিম আহম্মদ।

বিজ্ঞপ্তি