সফটওয়্যার সম্পর্কে জানার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফটওয়্যার ইনস্টলেশন ও ব্যবহার\ লেখক: মো. আজিজুর রহমান খান\ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\ পৃষ্ঠা: ৪৩১\ মূল্য: ২৫০ টাকা\কম্পিউটারের দুটি ভাগ—হার্ডওয়্যার ও সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া কম্পিউটার চালানো অসম্ভব। আর এ জন্য নানা রকম সফটওয়্যার ইনস্টল করতে হয় কম্পিউটার নামের যন্ত্র বা হার্ডওয়্যারে। এ বিষয়ের খুঁটিনাটি নিয়মকানুন নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে। মো. আজিজুর রহমানের লেখা সফটওয়্যার ইনস্টলেশন ও ব্যবহার বইটিতে রয়েছে অপারেটিং সিস্টিম, উইন্ডোজ, পার্টিশন তৈরি, হার্ডডিস্ক ফরম্যাট, ফন্ট ইনস্টলেশন ফাইল ব্যাকআপ রিস্টোর, কম্পিউটার প্রসেসর, র্যাম জানা, অফিস ২০১০ এক্সপি সফটওয়্যার, এডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, কোয়ার্ক এক্সপ্রেস, কোরাল ড্র, ওরাকল ডেভেলপার, ভিডিও এডিটিং, অ্যাকাউন্টিং অটোক্যাড, ট্যালি ইআরপি, অ্যাকপ্যাক, অ্যান্টিভাইরাস, অ্যাক্রোবেট রিডার, এজ মডেম, ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেট চ্যাটিং, প্লাগ-ইন, প্রিন্টার এক্সটারনোর মডেম ইনস্টল করাসহ এতে ২৯টি অধ্যায় আছে। কম্পিউটার ব্যবহারকারী ছাড়াও সহজে সফটওয়্যার ইনস্টল বুঝে নিতে আজই দেখুন বইটি। আর জেনে নিন, প্রযুক্তির আধুনিতকার উল্লেখযোগ্য বিষয়গুলো। প্রতিটি অধ্যায়ের সঙ্গে চিত্রও ব্যবহার করা হয়েছে। —ফেরদৌস ফয়সাল