সফটওয়্যারের সেটআপ ফাইল তৈরি করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজ্যুয়াল স্টুডিওর সাহায্যে অনেকে অনেক ধরনের সফটওয়্যার তৈরি করে। কিন্তু অনেক সময় দেখা যায়, যেসব কম্পিউটারে ভিজ্যুয়াল স্টুডিও ইনস্টল করা নেই, সেসব কম্পিউটারে এই সফটওয়্যারগুলো চলে না। এর জন্য যেটা করতে হবে, সেটা হলো আপনি যে সফটওয়্যারটি তৈরি করেছেন সেটির একটি সেটআপ ফাইল তৈরি করুন। তারপর এই সেটআপ ফাইলটি যেকোনো কম্পিউটারে নিয়ে ইনস্টল করে আপনার সফটওয়্যারটি চালাতে পারবেন। সেটআপ ফাইল তৈরি করার জন্য প্রথমে ভিজ্যুয়াল স্টুডিও সফটওয়্যারটি ওপেন করুন। এখন File-এ ক্লিক করে Add থেকে New project নির্বাচন করুন। Other project types থেকে Setup and Deployment নির্বাচন করে ওকে করুন এবং Location থেকে দেখে নিন Setup ফাইলটি কোথায় সেভ হচ্ছে। এখন Users Programs menu-তে ডান বাটনে ক্লিক করে Add থেকে Project Output নির্বাচন করে ওকে করুন। এখন ওপরে Build থেকে Build Setup-এ ক্লিক করুন। আবার Build থেকে Build Solution-এ ক্লিক করুন। এখন সেটআপ ফাইলটি যেখানে সেভ করেছেন সেখানে গিয়ে দেখবেন Setup ফাইল তৈরি হয়ে গেছে। এখন ভিজ্যুয়াল স্টুডিওর dotnetfx ফাইলটি (VS2005\SQL2005\Servers\redist\2.0) অর্থাৎ dotNetFramework 2.0 এবং আপনার তৈরি করা সেটআপ ফাইলটি যেকোনো কম্পিউটারে ইনস্টল করলেই আপনার সফটওয়্যারটি চলবে। ভিসতা অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে শুধু সেটআপ ফাইলটি ইনস্টল করলেই হবে। তবে আপনার সফটওয়্যারটিতে যদি ডাটাবেস থাকে তাহলে ডাটাবেস সফটওয়্যার সেটআপ দিয়ে ডাটাবেস ফাইলটিও আপলোড করতে হবে। —মো. আমিনুর রহমান