সফল হতে বিশ্বজয়ের স্বপ্ন দেখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের বেশ কয়েকটি উদ্যোগ এখন বিশ্বের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। নিউজক্রেড, গ্রাফিক পিপল, টাইগার আইটি, রিভ সিস্টেমস, ডেটা সফট, লিডস সফট, বিডি জবস, জেনুইটি আইটিসহ অনেক উদ্যোগ এখন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরছে। এসব উদ্যোগের পেছনে রয়েছে উদ্যোক্তাদের দেশ, এমনকি বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন। আমাদের তরুণদের এ ধরনের বড় স্বপ্ন দেখতে হবে। ১৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) অনুষ্ঠিত ‘স্টার্টআপ জার্নি: লার্ন ফ্রম সিলিকন ভ্যালি’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
আইবিএ ও সিলিকন ভ্যালিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা ছিলেন ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা আনিস উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বেসিসের সভাপতি ও ফেনক্সের জেনারেল পার্টনার শামীম আহসান। সভাপতিত্ব করেন আইবিএ পরিচালক এ কে এম সাইফুল মজিদ।
সেমিনারে বক্তারা আরও বলেন, ব্যবসায় পরিকল্পনাসহ ভালো উদ্যোগ আসলে বিনিয়োগ কোনো বাধা নয়। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালসহ বিশ্বের অনেক বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান এখন বাংলাদেশে বিনিয়োগ করছে। এ ছাড়া এসব উদ্যোগের মানোন্নয়নে নানা কার্যক্রম রয়েছে। বাংলাদেশ যে তথ্যপ্রযুক্তির পরবর্তী গন্তব্যস্থল, তা বিশ্ব স্বীকৃতি দিচ্ছে।
বিজ্ঞপ্তি