সব জেলায় ই-সেবাকেন্দ্র ১৪ নভেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৪ নভেম্বর একযোগে দেশের সব জেলায় জেলা ই-সেবাকেন্দ্র উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জেলা ই-সেবাকেন্দ্র চালুর আগে এসব কেন্দ্র ব্যবস্থাপনা এবং পরিচালনা বিষয়ে জেলা প্রশাসকদের জন্য দিনের প্রশিক্ষণ কর্মশালা গত শুক্রবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) এ কর্মশালার আয়োজন করে। খবর বিজ্ঞপ্তির।কর্মশালায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইয়া বলেন, সময় এসেছে জনগণের সেবা করার। প্রশাসন যত সেবামুখী হবে সরকার তত জনগণের কাছাকাছি যেতে পারবে। আমাদের উচিত তথ্যপ্রযুক্তির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান।কর্মশালায় জেলা ই-সেবাকেন্দ্র কী, কীভাবে এটি কাজ করবে, এর কারিগরি ও কৌশলগত দিক সম্পর্কে প্রথম দুই ব্যাচে ৬৪ জন জেলা প্রশাসককে ধারণা দেওয়া হয়। রেকর্ডরুম থেকে নকল প্রাপ্তিসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর উদ্দেশ্যে ‘জেলা ই-সেবাকেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে বসানো কাউন্টারে এসে সরাসরি, ডাকযোগে, উপজেলা ই-সেবাকেন্দ্র, ইউআইএসসি থেকে এবং অনলাইনে জেলা তথ্য বাতায়নের মাধ্যমে জনগণ আবেদন করতে পারবে। আবেদনের পর আবেদনকারীকে আইডি নম্বরসহ প্রাপ্তিস্বীকারপত্র এবং সেবাপ্রাপ্তির সম্ভাব্য তারিখ দেওয়া হয়। এই আইডি নম্বর জানিয়ে আবেদনকারী অন স্টপ কাউন্টারে এসে সরাসরি, এসএমএস করে, ফোনের মাধ্যমে, ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে সেবা পাওয়ার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।