সব বিভাগীয় শহরে পৌঁছেছে এয়ারটেল থ্রিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে থ্রিজি উদ্বোধনের সময় এয়ারটেলের কর্মকর্তারা
বরিশালে থ্রিজি উদ্বোধনের সময় এয়ারটেলের কর্মকর্তারা

সম্প্রতি বরিশাল বিভাগীয় সদরে থ্রিজি নেটওয়ার্ক উদ্বোধন করেছে মোবাইল অপারেটর এয়ারটেল। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বরিশালে থ্রিজি উদ্বোধনের মাধ্যমে দেশের সব বিভাগীয় শহরগুলোতে থ্রিজি নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে এয়ারটেল। এ বছরের জুন মাসের মধ্যে সব বিভাগীয় শহরকে থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনার শর্ত দিয়েছিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
এয়ারটেলের প্রধান নির্বাহী ক্রিস টবিট বলেন, ‘বিটিআরসির দেওয়া শর্ত অনুযায়ী এই বছরের জুন মাসের মধ্যে বাংলাদেশের সব বিভাগীয় শহরে থ্রিজি সেবা চালু করতে পেরে খুবই আনন্দিত। আমাদের এই তালিকায় সর্বশেষ সংযোজন বরিশাল শহর। বিটিআরসির দাবি অনুযায়ী এবং গ্রাহকদের কাছে আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে ক্রমান্বয়ে বাংলাদেশের অন্যান্য জেলা শহরে থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।’
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বগুড়া, খুলনা, রংপুর, রাজশাহী, কক্সবাজার এবং সর্বশেষ বরিশালে থ্রিজি চালু করেছে  এয়ারটেল।
বরিশাল শহরের বিএম কলেজ রোড, সদর রোড, দক্ষিণ আলেকান্দা, রুপাতলী, অক্সফোর্ড মিশন রোড, পুলিশ লাইন, নতুন বাজার, সিঅ্যান্ডবি রোড, বেটী রোড, বান্ট রোড, সাউথ নিউ সার্কুলার রোড, সাগরদী, উত্তর আলেকান্দা, আগরপুর রোড, খান মঞ্জিল শাহ রোড, বরিশাল মেডিকেল কলেজ, সরকারী হাতেম আলী কলেজ এবং বিএম কলেজ এলাকাসমূহ এয়ারটেল থ্রিজি নেটওয়ার্কের আওতায় এসেছে।