সব সময়ই প্রতারক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ একবার প্রতারণা করলে, সে আসলে সব সময়ই প্রতারক হিসেবে চিহ্নিত হয়ে পড়ে। কথাটা একেবারে মিথ্যা নয়, বরং সত্য। নতুন এক গবেষণার ভিত্তিতে এমনই দাবি করছেন যুক্তরাষ্ট্রের একদল মনোবিজ্ঞানী। তাঁরা বলছেন, মা-বাবার অবাধ্য সন্তানদের মধ্যে প্রতারণামূলক আচরণের প্রবণতা অন্যদের চেয়ে বেশি দেখা যায়। অন্যদের তুলনায় তাঁরা সাধারণত সাড়ে তিন গুণ বেশি প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রেও তাঁরা প্রতারণা করে থাকেন। ১৮ থেকে ৩৪ বছর বয়সী অবিবাহিত ৪৮৪ জনের ওপর এই গবেষণা চালানো হয়। এ ছাড়া এ-সংক্রান্ত পূর্ববর্তী একাধিক গবেষণার তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়। ডিএনএ।