সবচে বেশি বিক্রীত স্মার্ট ফোন ‘গ্যালাক্সি ওয়াই’
বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সাশ্রয়ী দামের স্মার্টফোনের মধ্যে শীর্ষস্থানটি দখলে নিয়েছে স্যামসাং গ্যালাক্সি ওয়াই। সম্প্রতি জার্মানিভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকে বাংলাদেশে এন্ট্রি লেভেল স্মার্টফোন বিক্রি নিয়ে একটি জরিপ করেছে। জরিপে ‘স্যামসাং গ্যালাক্সি ওয়াই’ স্মার্টফোনটি কেনার পক্ষেই রায় দিয়েছেন অধিকাংশ ক্রেতা। স্যামসাং মোবাইল বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।স্যামসাং গ্যালাক্সি ওয়াই স্মার্টফোনটিতে রয়েছে বড় আকারের ডিসপ্লে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও ৩২ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ সুবিধা। গুগল প্লেস্টোর থেকে অ্যাপ্লিকেশন ব্যবহার ছাড়াও সহজেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করা যায়। এর পাশাপাশি ভয়েস সার্চ, বিল্ট ইন ওয়াই-ফাই ও ব্লুটুথ সুবিধা রয়েছে স্মার্টফোনটিতে।স্যামসাং গ্যালাক্সি ওয়াই স্মার্টফোনটির দাম ১২ হাজার ৯০০ টাকা।