সবচেয়ে দামি জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে দামি জুতা
সবচেয়ে দামি জুতা

পাঁচ লাখ ডলার, অর্থাৎ প্রায় তিন কোটি ৯০ লাখ টাকা জুতাটির দাম। নিউজিল্যান্ডের সবচেয়ে সফল জুতার ডিজাইনার ক্যাথরিন উইলসন, গয়না ব্যবসায়ী সারাহ হাচিংসের সঙ্গে এক হয়ে জুতাটি তৈরি করেছেন। মজার ব্যাপার হলো, জুতার দোকানে নয়, মহামূল্যবান হীরায় মোড়ানো জুতাটির জায়গা হয়েছে ‘অরসিনি ফাইন জুয়েলারি’ নামের একটি গয়নার দোকানে। শুধু জুতাটি পাহারা দেওয়ার জন্য আলাদা করে নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে দোকান কর্তৃপক্ষ। বর্নরিচ