সবচেয়ে ধীরগতির ফোন আইফোন ৫!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইফোনই বিশ্বের সবচেয়ে ধীরগতির ফোন! ফেসবুক, জিমেইলের মতো অ্যাপ্লিকেশনগুলো চালানো কিংবা গেম খেলাসহ নানা কাজের ক্ষেত্রে সবচেয়ে কম গতিতে কাজ করে আইফোন!যুক্তরাজ্যের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারের বেশ কয়েকটি মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চেয়ে গতিতে পিছিয়ে রয়েছে আইফোন ৫। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।যুক্তরাজ্যের প্রযুক্তি বিশ্লেষকেরা আইফোন ৫ ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর প্রসেসর, মেমোরি নিয়ে অনেকগুলো পরীক্ষা চালিয়েছেন। বর্তমান বাজারের জনপ্রিয় সাতটি স্মার্টফোনের গতি নিয়ে পরীক্ষা চালান গবেষকেরা আর এ পরীক্ষায় সবগুলো স্মার্টফোনের চেয়ে খারাপ ফল করেছে আইফোন।সনি, স্যামসাং, এইচটিসি, ব্ল্যাকবেরির স্মার্টফোনে গেম খেলা, ছবি সম্পাদনা করাসহ নানা অ্যাপ্লিকেশন নিয়ে এ পরীক্ষা চালানো হয় যে পরীক্ষায় আইফোনের ফল খুবই খারাপ। গিকবেঞ্চ স্পিড টেস্ট ৩১৮৮ স্কোর করে দ্রুতগতির স্মার্টফোন তালিকায় শীর্ষস্থান দখল করেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটি। গিকবেঞ্চ বিভিন্ন স্মার্টফোনের গতি নির্ধারক একটি বেঞ্চমার্ক পরীক্ষা। এ পরীক্ষায় আইফোন ৫-এর স্কোর ছিল ১৬৬৪। স্মার্টফোনের গতি স্মার্টফোনের প্রসেসরের ওপর নির্ভর করে। স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪-এ রয়েছে এক দশমিক নয় গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর আর আইফোন ৫ এ রয়েছে এক দশমিক দুই গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর। গিকবেঞ্চে ফলাফল অনুযায়ী স্মার্টফোনগুলোর তালিকা১. স্যামসাং গ্যালাক্সি এস ফোর-৩১৮৮ পয়েন্ট২.এইচটিসি ওয়ান-২৭৯৮ পয়েন্ট৩.সনি এক্সপেরিয়া জেড-২১৭৩ পয়েন্ট৪. গুগল নেক্সাস ফোর-২১৩৪ পয়েন্ট৫. স্যামসাং গ্যালাক্সি নোট টু-১৯৫০ পয়েন্ট৬. ব্ল্যাকবেরি জেড১০- ১৬৯৮ পয়েন্ট৭.আইফোন ৫-১৬৪৪ পয়েন্ট।