সবচেয়ে পুরোনো পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার একটি খনিতে প্রায় ২৬০ কোটি বছরের পুরোনো পানির সন্ধান মিলেছে। টিমিনস শহরের তামা ও দস্তার খনিতে ভূপৃষ্ঠ থেকে প্রায় দুই মাইল গভীরে এ পানির অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকেরা। ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত আবিষ্কৃত এ পানিই সবচেয়ে পুরোনো দিনের। নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, পাথরের বাঁধ তৈরি হয়ে ভূগর্ভের পানি চলাচল বন্ধ হয়ে যায়। এতে পানি বিচ্ছিন্ন হয়ে পড়ে। যে সময় চলাচল বন্ধ হয়, পানিতে সে সময়ের বৈশিষ্ট্য বজায় থাকে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী বারবারা শেরউড লোলার ও তাঁর সহকর্মীরা এ গবেষণা করেন। তাঁরা ১৯৮০-এর দশক থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভূগর্ভস্থ খনিতে গবেষণা চালিয়ে আসছেন। হাফিংটন পোস্ট।