সবচেয়ে পুরোনো বাঘের খুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতে বাঘসদৃশ প্রাণীর প্রাচীনতম খুলির জীবাশ্মের (ফসিল) সন্ধান মিলেছে। জীবাশ্মবিদেরা ধারণা করছেন, এসব প্রাণীর (বাঘ, সিংহ, চিতা, জাগুয়ার ইত্যাদি) আবির্ভাব মধ্য এশিয়া অঞ্চল থেকেই ঘটেছিল। আফ্রিকা থেকেই এ ধরনের প্রাণীর উদ্ভব বলে এত দিন পর্যন্ত ধারণা প্রচলিত ছিল।

প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, নতুন আবিষ্কৃত ফসিলটি ৪১ লাখ থেকে ৫০ লাখ ৯৫ হাজার বছরের পুরোনো। তানজানিয়াতে এর আগে প্রাপ্ত একই ধরনের প্রাণীর দাঁতের ফসিলটি ছিল প্রায় ৩০ লাখ ৮০ হাজার বছরের পুরোনো। গবেষণায় নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষক জ্যাক সেং। এএফপি।