সবচেয়ে বড় প্যাঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে বড় প্যাঁচা
সবচেয়ে বড় প্যাঁচা

বিশ্বের সবচেয়ে বড় প্যাঁচা প্রজাতির নাম বুবো ব্ল্যাকিস্টোনি। বিরল ও বিলুপ্তপ্রায় এই পাখি পাওয়া যায় রাশিয়ার দূরপ্রাচ্যের গহিন অরণ্যে। চীন, জাপান ও উত্তর কোরিয়ায়ও রয়েছে এদের আবাস। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির প্রাণীবিদ জোনাথান স্ল্যাট বলেন, এই প্যাঁচা প্রায় আড়াই ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর এদের পাখার বিস্তার প্রায় ছয় ফুট। লাজুক প্রকৃতির এই প্যাঁচার প্রিয় খাবার স্যামন মাছ। তাই পাখিটির নাম ব্ল্যাকিস্টোন ফিশ আউল। এরা ধীর ও অগভীর পানিপ্রবাহের কাছাকাছি বড় আকারের গাছের খোলে বাসা বাঁধতে পছন্দ করে। গবেষকদের মতে, এসব গাছ মারা যাওয়ার পর পড়ে গিয়ে  আশপাশের ঝরনার পানিপ্রবাহে বাধা দেয়। আর তাতে ব্ল্যাকিস্টোন ফিশ আউলের জীবনধারণে সুবিধা হয়। লাইভসায়েন্স।