সবচেয়ে হালকা ১০ ইঞ্চি ট্যাব সনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে হালকা ১০ ইঞ্চি ট্যাব এক্সপেরিয়া জেড
সবচেয়ে হালকা ১০ ইঞ্চি ট্যাব এক্সপেরিয়া জেড

হালকা-পাতলা ট্যাবলেট বিভাগে সনির সম্প্রতি বাজারে ছাড়া ‘এক্সপেরিয়া ট্যাবলেট জেড’ মডেলটি  এখন আলোচনায়। মাত্র ৭.২ মিলিমিটার পুরু ৪৯৫ গ্রাম ওজনের ট্যাবলেটটি ১০ ইঞ্চি মাপের ট্যাবলেটের মধ্যে সবচেয়ে হালকা-পাতলা। সিনেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় ধুলা ও পানি-রোধী এ ট্যাবলেটটি দেখিয়েছিল সনি। জুন মাস নাগাদ আন্তর্জাতিক বাজারে এ ট্যাবলেটটি বিক্রির তথ্য জানিয়েছিল।
অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণনির্ভর ট্যাবটিতে বিল্ট ইন অ্যাপ হিসেবে থাকছে গুগলের বিভিন্ন ফিচার, সনির নিজস্ব ওয়াকম্যান ফিচারসহ বিভিন্ন অ্যালবাম ও মুভি দেখার সুবিধা । এর ডিসপ্লে রেজুলেশন ১২০০ বাই ১৯২০ পিক্সল।
কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর, দুই গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধার পাশাপাশি ট্যাবলেটটিতে ৮ মেগাপিক্সেলের ক্যামেরাও রয়েছে। শুধু ওয়াই-ফাই বা এলটিই দুই ধরনের নেটওয়ার্কেই ব্যবহার করা যাবে। ট্যাবলেটটির দাম ৫০০ মার্কিন ডলার।