সবচেয়ে ক্ষুদ্র সেন্সর তৈরি করছে তোশিবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোশিবা সম্প্রতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র সেন্সর তৈরির ঘোষণা দিয়েছে। সেন্সরটির নাম হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড সেমিকন্ডাক্টর অর্থাৎ সিএমওএস সেন্সর। তাদের দাবি, মাত্র ৮ মেগাপিক্সেল সিএমওএস সেন্সরটি ব্যবহার করে বেশ ভালো মানের ছবি পাওয়া যাবে এবং পিক্সেলকে ১.১২ মাইক্রোমিটারের ক্ষুদ্রতর অংশে ভাগ করে নেওয়া হবে। এই প্রযুক্তি মূলত আইসি তৈরিতে ব্যবহার করা হয়। তোশিবার তৈরি নতুন এই সেন্সরে ব্যবহূত হয়েছে ব্যাকসাইড ইলুমিনেশন (বিএসআই) প্রযুক্তি। তোশিবা দাবি করেছে, নতুন আবিষ্কৃত এই ক্ষুদ্র সেন্সরটি ব্যবহারে মোবাইল ফোন এবং ট্যাবলেট কম্পিউটারের ছবির মান আরও বেশি উন্নত হবে। আর তোশিবার এই ব্যাকসাইড ইলুমিনেশন (বিএসআই) প্রযুক্তির সিএমওএস সেন্সরটির মাপ হবে মাত্র ০.২৫ ইঞ্চি। ক্ষুদ্র এই সেন্সরের বেশির ভাগই নতুন আসা মোবাইল ফোন এবং ট্যাবলেটে খুব সহজে ব্যবহার করা যাবে। তবে এটি কমপ্যাক্ট ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে বেশ ভালো ফল দেবে। নতুন এই সিএমওএস সেন্সরটি এ বছরের শেষ দিক থেকে উৎপাদন শুরু করবে বলে তোশিবা কর্তৃপক্ষ আশা করছে। —টেক টু অবলম্বনে প্রদীপ সাহা