সবচেয়ে ছোট প্রিন্টার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপসহ সব ধরনের কম্পিউটার থেকে তাৎক্ষণিক ছাপার সুবিধা নিয়ে স্যামসাংয়ের সবচেয়ে ছোট প্রিন্টার দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এমএল সিরিজের প্রিন্টারটিতে রয়েছে ৩০০ মেগাহার্টজ গতির প্রসেসর এবং ৩২ মেগাবাইট মেমোরি। তারহীন ওয়াইফাই প্রযুক্তির এমএল২১৬৫ ডব্লিউ মডেলের প্রিন্টারটি মাসে ১০ হাজার পৃষ্ঠা ছাপতে পারে। এতে এ৪, এ৫, লিগ্যাল, এক্সিকিউটিভ ছাড়াও এনভেলাপ আকারের কাগজ প্রিন্ট করা যায়। এর ওজন ৪ কেজি। কম্পিউটার সোর্সের আনা প্রিন্টারটির দাম নয় হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি