সবচেয়ে দামি টিস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে দামি টিস্যু
সবচেয়ে দামি টিস্যু

টয়লেট টিস্যুর মূল্য ১৩ লাখ ৭৬ হাজার ৯০০ ডলার! এটুকু জেনেই গালগপ্পো ভেবে উড়িয়ে দেবেন না। সঙ্গে আরও জেনে নিন, বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি ৭৭ লাখ টাকা মূল্যের এই টয়লেট টিস্যু তৈরিতে ব্যবহার করা হয়েছে ২২ ক্যারেট সোনা। একটি অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এই টয়লেট টিস্যুর নির্মাতা। তারা বলছে, দুবাইয়ে সোনা দিয়ে বানানো প্রসাধনকক্ষ দেখেই সোনার টয়লেট টিস্যু তৈরির পরিকল্পনা করেছে তারা। ওয়েবসাইটে তারা টয়লেট টিস্যুর সঙ্গে বিনা মূল্যে এক বোতল শ্যাম্পেইন দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছে। কিনবেন নাকি? ডেইলি মেইল