সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট কানসাসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে সম্প্রতি প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করেছে সার্চ সেবাদাতা প্রতিষ্ঠান গুগল। এক খবরে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, গুগলের এ সেবাটিই এখন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা।কানসাসে গুগল ফাইবার সার্ভিস নামে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে দ্রুতগতির এই ইন্টারনেট সংযোগ চালু করেছে গুগল। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার বিষয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি।অবশ্য গুগলের এই দ্রুতগতির ইন্টারনেট সেবাটির সঙ্গে মোবাইল ফোন সেবা যুক্ত নেই। তবে দ্রুত গতির এই ইন্টারনেটের সাহায্যে ইউটিউবসহ যে কোনো ইন্টারনেট চ্যানেল সরাসরি দেখা যাবে।