সবচেয়ে পাতলা ট্যাব সনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সপেরিয়া জেড নামের বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেটটি বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ৬ দশমিক ৯ মিলিমিটার পুরু ১০.১ ইঞ্চি মাপের এ ট্যাবলেটটি শিগগিরই বাজারে আসবে। খবর বিবিসি অনলাইন-এর।অ্যাপলের তৈরি আইপ্যাডের চেয়েও এক্সপেরিয়া জেড হালকা-পাতলা হবে বলেই দাবি করেছে জাপানের এ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।সনি কর্তৃপক্ষের দাবি, এর আগে তোশিবার তৈরি এক্সাইট ১০ এলই ট্যাবটিই ছিল সবচেয়ে পাতলা। এক্সপেরিয়া জেড ট্যাবলেট এক্সাইট ১০ এলই ট্যাবের চেয়েও পাতলা। পাশাপাশি ১.৫ গিগাহার্টজ প্রসেসরের এ ট্যাবলেটটিতে পানি-রোধী প্রযুক্তি ব্যবহূত হয়েছে। অর্থাত্, ময়লা লাগলে ট্যাবলেটটি ধুয়ে ফেলা যাবে। এক্সপেরিয়া জেড ট্যাবলেটে রয়েছে ৮ দশমিক ১ মেগাপিক্সেলের ক্যামেরা। চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক সুবিধার ট্যাবলেটটিতে তথ্য স্থানান্তরের জন্য রয়েছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি।