সবচেয়ে পাতলা ডিসপ্লে আনবে আইফোন ৫!
আইফোন ৫-এর ডিসপ্লে স্ক্রিন বা সামনের পর্দাটি বর্তমানে বাজারে থাকা আইফোন ৪ এস ও স্যামসাং গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনের চাইতেও পাতলা হতে পারে। স্মার্টফোনটির পর্দা আরও পাতলা করতে ইন-সেল প্রযুক্তি ব্যবহার করছে অ্যাপল। এক খবরে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইন-সেল প্রযুক্তিতে পাতলা ডিসপ্লে তৈরি করা সম্ভব। এ প্রযুক্তি ব্যবহার করে আইফোন ৫-এর পর্দা তৈরিতে একাধিক প্রতিষ্ঠান এরই মধ্যে কাজ শুরু করেছে।স্যামসাং গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটি ৮.৬ মিলিমিটার পুরুত্বের। জানা গেছে, আইফোন ৫-এর চেয়েও পাতলা হতে পারে।বর্তমানে আইফোন ৫-এর স্ক্রিন তৈরিতে কাজ করছে তিনটি কোম্পানি—শার্প, এলজি ও জাপান ডিসপ্লে।প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে প্রকাশিত তথ্য অনুসারে, আইফোনের নতুন সংস্করণটি বর্তমানে বাজারে থাকা আইফোন ৪ এসের তুলনায় আকারে বড় হবে। ইন-সেল প্রযুক্তির ব্যবহার হওয়ায় এলসিডি প্রযুক্তির পর্দার মধ্যেই টাচ স্ক্রিনের সেন্সর বসানো থাকবে, যা দ্রুত সাড়া দেবে।চলতি বছরের অক্টোবর মাস নাগাদ আইফোনের নতুন সংস্করণ বাজারে আনতে পারে অ্যাপল।