সবচেয়ে বড় আকারের স্মার্টফোন আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং এবার বাজারে নিয়ে আসছে বড় আকারের নতুন স্মার্টফোন। সাত ইঞ্চি এইচডি পর্দার এই ফোনের ‘গ্যালাক্সি ডব্লিউ’। দক্ষিণ কোরিয়ার মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান এসকে টেলিকমের সঙ্গে মিলে স্যামসাং এই মডেলটি বাজারে আনছে।
‘ভয়েস কলিং’ সুবিধা আছে গ্যালাক্সি ডব্লিউতে। নতুন এই ফোনটিতে রয়েছে ১.২ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর এবং ১ গিগাবাইট র্যাম। গান, সিনেমাসহ বিভিন্ন ফাইল রাখার জন্য দেওয়া আছে ১৬ গিগাবাইট বিল্ট-ইন মেমোরি। এ ছাড়া আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ছাড়াও অন্য কয়েকটি শহরের বাজারে স্মার্টফোনটি পর্যায়ক্রমে ছাড়া হবে। এর দাম ধরা হয়েছে ৪৯০ মার্কিন ডলার।
—সিনেট অবলম্বনে প্রদীপ সাহা