প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য বর্গের প্রাণীর মতো এটিও কীটপতঙ্গ ভক্ষণ করে৷ ইঁদুর তাদের খুবই পছন্দ৷ মাঝেমধ্যে পাখিও খায়৷ তাই থেরাফোসা ব্লন্ডি প্রজাতির এই মাকড়সার অপর নাম গোলিয়াথ বার্ড-ইটার স্পাইডার৷ ন্যাশনাল জিওগ্রাফিকের বিজ্ঞানী ইংগি অ্যাগনারসন ও তাঁর সহযোগী গবেষকেরা দাবি করছেন, এটিই বর্তমান পৃথিবীর বৃহত্তম মাকড়সা৷ এদের তৈির জালের বিস্তার ৮২ ফুট পর্যন্ত হয়ে থাকে৷ এটি কোনো মাকড়সার তৈরি সবচেয়ে বড় ও শক্তিশালী জালও বটে৷ সাধারণত জলাভূমি বা বিল অঞ্চলের গভীর গর্তে এই নিশাচর মাকড়সার বসবাস৷ দক্ষিণ আমেরিকার বৃষ্টিপ্রধান ক্রান্তীয় অঞ্চলের জঙ্গলে এদের দেখা মেলে৷ নামে পাখিখেকো হলেও এই মাকড়শা খুব কমই পাখি শিকার করে৷ তবে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি, সাপ প্রভৃতি প্রাণী নিয়মিত শিকার করে এই গোলিয়াথ৷ ন্যাশনাল জিওগ্রাফিক৷