সবচেয়ে হালকা ‘পেন ড্রাইভ’ বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপাসারের দাবি, তাদের তৈরি অ্যাপাসার এএইচ৩৫০ ইউএসবি ৩.০ ফ্ল্যাশ ড্রাইভই বিশ্বের সবচেয়ে হালকা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। কারণ, এ সুদৃশ্য পণ্যটি ওজনে খুবই হালকা। ছোট আকারের এই ফ্ল্যাশ ড্রাইভের তথ্য স্থানান্তরের গতি সেকেন্ড-প্রতি সর্বোচ্চ ৬০ মেগাবাইট ও ব্যান্ডউইথ স্থানান্তরের গতি প্রতি সেকেন্ডে ৫ গিগাবাইট পর্যন্ত। অ্যাপাসার এএইচ৩৫০ ফ্ল্যাশ ড্রাইভ এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। ৮ গিগাবাইট ও ১৬ গিগাবাইট দুটি মডেলে পাওয়া যাবে এ পণ্যটি।সাড়ে সাত মিলিমিটার পুরু ও আট গ্রাম ওজনের এ পেনড্রাইভ বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ৮ গিগাবাইট মডেলের দাম পড়বে এক হাজার ২৫০ টাকা ও ১৬ গিগাবাইট মডেলের দাম পড়বে এক হাজার ৮০০ টাকা। এএইচ৩৫০ মডেলের এই ফ্ল্যাশ ড্রাইভের ক্যাপ হারানোর আশঙ্কা দূর করতে একটি ‘সাইড-পুশ কি’ রয়েছে। এ ছাড়া তথ্য সুরক্ষায় পাসওয়ার্ড দেওয়ার একটি বিনা মূল্যের সফটওয়্যারও রয়েছে।