সবজান্তা সমীপেষু
রাজনীতিকদের কোন কথাটা সত্য আর কোন কথাটা মিথ্যা, বুঝব কীভাবে?
মো. হাসান, নতুন উপশহর, যশোর
ফোনে আড়ি পাতলে।
আকাশের বিদ্যুৎ আর ঘরের বিদ্যুতের মধ্যে পার্থক্য কী?
মো. রোকনুজ্জামান, ফ্লোরেন্স কলেজ, ময়মনসিংহ
আকাশের বিদুতের লোডশেডিং বেশি, ঘরের বিদ্যুতের কম।
শীতলক্ষ্যা নদীর দুর্নাম কী করে ঘুচানো যায়?
বিজয় কৃষ্ণ মণ্ডল, শ্যামনগর, সাতক্ষীরা
ভারত সরকারকে বলে একটা বাঁধ দিলেই শুকিয়ে যাবে, দুর্নামও হবে না।
বিশ্বকাপ কী?
মো. বাবুল, নগরবাড়ী ঘাট, পাবনা
অর্থহীন একটি কাপ, যেটাতে চা-কফি কিছুই পান করা যায় না।
এসএসসিতে কবে পাসের হার শতভাগ হবে?
শাহাদাত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
সারা দেশে ইন্টারনেট ছড়িয়ে পড়লে।
ব্যাংক নিচতলায় হলে সুবিধা কী?
মাহাবুব রহমান, চৌগাছা, যশোর
দেয়াল খুঁড়ে ভল্ট পর্যন্ত যেতে হয় না।
চিরুনি আর ওয়েইন রুনির মধ্যে মিল কোথায়?
সবুজ সরকার, রাজশাহী কলেজ, রাজশাহী
দুটোরই দাঁত আছে।
সেরা প্রশ্ন
সংসারের বাজেট আর সংসদের বাজেটের মধ্যে তফাতটা কী?
সুদীপ্তা, হবিগঞ্জ, সিলেট
সংসদের বাজেটে বিরোধী দলের আপত্তি থাকে, সংসারের বাজেটে থাকে না।
অভিনন্দন সুদীপ্তা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।