সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধে জনগণের কী করা উচিত?
পিন্টু চন্দ্র সরকার, রামঘাট, কুমিল্লা
 যানজট থেকে রেহাই পাওয়ার রাস্তা খোঁজা উচিত।

এবারের বিশ্বকাপে ১৪ দল অংশ নিয়েছে, ২০ দল নেয়নি। তাহলে কি আগামী বিশ্বকাপ চার বছর পর অনুষ্ঠিত হবে?
রানা শেখ, আলফাডাঙ্গা, ফরিদপুর
 চ্যাম্পিয়ন দল যত দিন কাপটা ধরে রাখতে চায়, তার ওপর নির্ভর করছে।

সবকিছুরই একটা লিমিট আছে, কিন্তু পড়াশোনা আনলিমিটেড কেন?
তাসনীম ফাতেমা, কুমিল্লা
 তার পরও আমাদের শিক্ষা হয় না বলে।

চোর পালালে বুদ্ধি বাড়ে আর না পালালে?
এস এম শাহীন, মহম্মদপুর, মাগুরা
 ঘরের সদস্য হয়ে যায়।

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রশিক্ষণ কোথায় হয়?
হুমায়ূন হানিফ, গুলশান, ঢাকা
 রাজপথে, বিরোধী দলের আন্দোলনের সময়।

ধরা যাক, আওয়ামী লীগ ও বিএনপি দুটি ভিন্ন রাসায়নিক পদার্থ। এই দুটি পদার্থকে যদি একটি পাত্রে সাধারণ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে কী হবে?
নুহু ইসলাম, সাঁথিয়া, পাবনা
 বর্তমান পরিস্থিতির উদ্ভব।

সংবাদমাধ্যম ছাড়া আপনি কীভাবে বুঝবেন আজ হরতাল বা অবরোধ?
আরাফাত হোসেন, ধানমন্ডি, ঢাকা
 রাস্তায় যানজট বেশি দেখলে।

সেরা প্রশ্ন
সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মিল কোথায়?
আবু হেনা কামাল, বেড়াকুঠি, নীলফামারী
 বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচ জিতলে দুটি দলই অভিনন্দন জানায়।

অভিনন্দন কামাল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।