সবজান্তা সমীপেষু
থলের বিড়াল আছে কিন্তু থলের কুকুর নেই কেন?
সালমান মির্জা, শ্যামলী, ঢাকা
থলের বাসায় চোর আসে না বলে।
এই বিভাগে প্রশ্নকর্তার পুরো নাম–ঠিকানা ছাপা হয় না কেন?
শ্রী ঝন্টু চন্দ্র শীল, রামের গেরিয়া (শিবমন্দির বাড়ি), মোহনগঞ্জ, বারহাট্টা, নেত্রকোনা, ময়মনসিংহ, বাংলাদেশ, এশিয়া, পৃথিবী, ছায়াপথ, মহাবিশ্ব...
পাওনাদার যেন সহজেই বাসা খুঁজে না পায়।
কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে ফল শূন্য হয় কেন?
ঋতুপর্ণা ঘোষ, বনানী, ঢাকা
সংখ্যার জগতে শূন্য খুব গুণী সেলিব্রিটি এবং সবাই তার মতো হতে চায় বলে।
সেরা প্রশ্ন
বেশিরভাগ তদন্ত কমিটি তিন
সদস্যবিশিষ্ট হয় কেন?
সুদিপ্ত কুমার নাগ
সরকারি এম.এম. সিটি কলেজ, খুলনা
তদন্তের তিন রকম প্রতিবেদন
বের করার জন্য।
অভিনন্দন সুদিপ্ত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।