সবজান্তা সমীপেষু
সিরিয়ালের প্রেমিক আর বাস্তবের প্রেমিকের মধ্যে মিল কোথায়?
লোপা, ঘোষপাড়া, মেহেরপুর
ছ্যাঁকা খেলে দুই প্রেমিকই স্লো–মোশন হয়ে যায়!
মানুষ টাকার পেছনে ছোটে কেন?
সুমি, ফটিকছড়ি, চট্টগ্রাম
টাকার মানুষের পেছনে ছোটার ক্ষমতা নেই বলে।
এ দেশে ভালো মানুষের অভাব আছে?
জাকির হোসেন, রাজগঞ্জ কলেজপাড়া, যশোর
আপাতত নেই, আমি মরলে অভাব পড়বে!
গায়ের রং সবাই সাদা চাই, কিন্তু চুলের রং কেন কালো চাই?
মিনহাজুল হক সিদ্দিকী, সাহেব বাজার, রাজশাহী
কোনটা চুল ও কোনটা গা, সেটা সহজে বোঝার জন্য।
এ আমরা কোন দেশে বাস করছি?
লিটন, ফটিকছড়ি, চট্টগ্রাম
যে দেশে সবজান্তা বাস করে!
সেরা প্রশ্ন
বর্তমানে বাংলাদেশ একটি বিশ্ব রেকর্ড গড়েছে, কিন্তু গিনেস বুকে ওঠেনি! রেকর্ডটা কী?
আশিকুর রহমান, মিরপুর, ঢাকা
আপনার এই প্রশ্নটাও সেরা হতে পারে, এই রেকর্ডটা!
অভিনন্দন আশিকুর, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।