সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার জলসা চ্যানেলটি বন্ধ হলে কী হবে?
এস এ মুরাদ সরকার, চুনারুঘাট, হবিগঞ্জ
. মানুষ আর স্টার জলসা চ্যানেল দেখতে পারবে না!

নির্বাচনের আগে নেতা-নেত্রীরা এত প্রতিশ্রুতি দেন কেন?
এস এম শাহীন, মোহাম্মদপুর, মাগুরা
. তাদের দেওয়ার অন্য আর কিছু থাকে না বলে!

জাতীয় নির্বাচন হয়, সিটি নির্বাচন হয়, কিন্তু ‘সবজান্তা’
নির্বাচন হয় না কেন?
সুমাইয়া জান্নাত, টিবি ক্রস রোড, খুলনা
. সবজান্তা নির্বাচন দিয়ে কারচুপি করতে পারবে না বলে।

আপনি সবজান্তা হলেন কীভাবে?
শামীম হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর
. এই উত্তরটা না জানার চেষ্টা করে।

উন্নয়নের প্রতিশ্রুতি বলতে কী বোঝায়?
রিপন পাল, দৌলতপুর, খুলনা
. নির্বাচনের আগে নেতার প্রলাপ!

মুরগির ডিমের তুলনায় ঘোড়ার ডিম আকারে কত বড়?
ইমরান হোসেন, সরকারী আজিজুল হক কলেজ, বগুড়া
. মুরগির চেয়ে ঘোড়ার আকার যত বড়, ঠিক ততটাই!

সেরা প্রশ্ন
অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলতে কী বোঝায়?
আরাফাত হোসেন
নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা
. বিটিভির মতে সরকারি দলের জয়!

অভিনন্দন আরাফাত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।