সবজান্তা সমীপেষু
এক দল জিতলে অন্য দল হেরে যায় কেন?
মাহদী হাসান, ফুলপুর, ময়মনসিংহ
জয়ী দলের মতো প্রতিভাবান দলকে সব সময় কাছে পেতে চায়, কিছুতেই হারাতে চায় না বলে নিজেরাই হেরে যায়।
বাসা ও বাড়ির মধ্যে পার্থক্য কী?
ইমরান হোসেন, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
পাখিরা চাইলেই বাসা বানাতে পারে, কিন্তু বাড়ি বানাতে পারে না।
বড়বেলা ও ছোটবেলা আছে, কিন্তু মেজো কিংবা সেজোবেলা নেই কেন?
সালমান মির্জা, শ্যামলী, ঢাকা
বড়বেলায় যাতে গল্প করতে সুবিধা হয়, সে জন্য শুধু ছোটবেলা আছে।
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আসল পার্থক্য কোথায়?
বিপ্লব খান, ভেলামারী, জামালপুর
দুটি দল কখনো একই সময়ে ক্ষমতায় থাকতে পারে না।
হরতাল আর ভূমিকম্পের মধ্যে পার্থক্য কী?
মু. সুজাউদ্দীন, ফটিকছড়ি, চট্টগ্রাম
বিরোধী দল চাইলেই হরতাল ডাকতে পারে, কিন্তু চাইলেই
ভূমিকম্প ডাকতে পারে না।
সেরা প্রশ্ন
অবিবাহিতদের সুবিধা কী?
পণ্ডিত রণজিৎ ঠাকুর
জজকোর্ট এলাকা, হবিগঞ্জ
এরা চাইলেই বিয়ে করে ফেলতে পারে।
অভিনন্দন রণজিৎ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।