সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ‘তদন্ত’ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক কী?
হাসিনা পারভীন
খুলনা শিশু হাসপাতাল, খুলনা
. দুটিই এ দেশের সবচেয়ে বয়সী জিনিস!

অতিথি পাখি ও নির্বাচনে ভোটপ্রার্থীদের মধ্য পার্থক্য কী?
মাহদী হাসান, ইমাদপুর, ফুলপুর, ময়মনসিংহ
. এক দল আসে এক বছর পর পর, আরেক দল পাঁচ
বছর পর পর।

দেশ নাকি উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, কিন্তু আমরা
দেখতে পাই না কেন?
সুমাইয়া জান্নাত, টি. বি. ক্রস রোড, খুলনা
. উন্নয়নের জোয়ারে ভেসে গেছে তো, তাই দেখতে পাই না!

সরকারি দল বলছে নির্বাচন সুষ্ঠ হয়েছে, বিরোধী দল বলছে সুষ্ঠু হয়নি, কোনটা সত্য বলে ধরে নেব?
এস এম শাহীন, ফুলবাড়ী, নহাটা, মাগুরা
. আপনি যদি সরকারি দলের সমর্থক হন, তাহলে ধরে নিন সুষ্ঠু হয়েছে; যদি বিরোধী দলের সমর্থক হন, তাহলে ধরে নিন সুষ্ঠু হয়নি; আর যদি এ দুটোর কোনোটাই না হন, তাহলে ধরে নিন নির্বাচন বলে কিছু নেই, সব মিডিয়ার সৃষ্টি!

সূক্ষ্ম কারচুপি কী?
মাহফুজুর রহমান খান, চিনিতোলা, হরিপুর, জামালপুর
. নির্বাচনের সমার্থক শব্দ!

বাংলাদেশে গণতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটে কীভাবে?
রিপন পাল, দৌলতপুর, খুলনা
. নিয়ম ভাঙার মাধ্যমে!

টেক্সটবুক ও ফেসবুকের মধ্য পার্থক্য কী?
মো. রোকনুজ্জামান, ময়মনসিংহ
. প্রথমটা পড়লে প্রশ্নের উত্তর মেলে, আরেকটা
পড়লে প্রশ্ন মেলে।

সেরা প্রশ্ন
চিকিৎসকের প্রেসক্রিপশন কেবল ওষুধবিক্রেতারাই পড়তে পারেন কেন?
এস এ মুরাদ সরকার, রানীগাঁও, হবিগঞ্জ
. যাতে কেউ ইচ্ছা করলেই সবজিবিক্রেতার কাছ থেকে ওষুধ কিনে ফেলতে না পারে!

অভিনন্দন মুরাদ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।