সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি যদি সবজান্তা হতাম...
শামীম হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর
এই প্রশ্নটা করতেন না।

গ্রীষ্মকাল এলেই লোডশেডিং বেড়ে যায় কেন?
এস এম শাহীন
ফুলবাড়ী, মাগুরা
গরমে টিকতে না পেরে বিদ্যুৎ সাইবেরিয়ায় চলে যায় বলে।

ভূমিতে ভূমিকম্প হয়, তাহলে ভূমির বিপরীতে আকাশ, সেখানে আকাশকম্প হয় না কেন?
সবুজ মাহমুদ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর
আকাশকম্প ছাড়াই অনেক সময় আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। ফলে আলাদা করে কম্পিত হয়ে ভেঙে পড়ার দরকার নেই বলে।

আমার প্রেমিকার বিয়ে হয়ে গেছে, আমি এখন কী করব?
আশিক মিয়া, পুলিশ লাইন, ব্রাহ্মণবাড়িয়া
মামা হওয়ার জন্য অপেক্ষা করুন!

অন্য কাউকে তেঁতুল খেতে দেখলে জিবে জল আসে কেন?
রাতুল, নগরবাড়ী ঘাট, পাবনা
জিবের জল তেঁতুলের অনেক পুরোনো বন্ধু বলে।

বিড়াল কখন ভাজা মাছের দেখভাল করে?
নিয়ামুর রশীদ, পার্বতীপুর, দিনাজপুর
বিড়ালের যখন দৃষ্টি বা স্মৃতিভ্রম হয়।

সেরা প্রশ্ন
যে টিউবে সুপার গ্লু থাকে, সেই টিউবে সুপার গ্লু আটকে থাকে না কেন?
আহসান হাবীব, হারাগাছ, রংপুর
 সুপার গ্লু একটা টিউবে আবদ্ধ না থেকে পৃথিবীটা দেখতে চায় বলে।

অভিনন্দন হাবীব, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।