সবজান্তা সমীপেষু
বাজেট ঘোষণা করা হয় কেন?
সুমিত বড়ুয়া, শুচিয়া, চট্টগ্রাম
* অফিশিয়ালি জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য।
আপনি একজন রাজনৈতিক নেতা হলে কী করতেন?
এস এম শাহীন, নাহাটা, মাগুড়া
* রাজনীতি করে দেশের ও দশের উন্নতি করতাম।
জনপ্রতিনিধিরা রাস্তায় বের হলে পুলিশ পাহারা দেয় কেন?
সুমিত বড়ুয়া, শুচিয়া, চট্টগ্রাম
* যাতে রাস্তায় চুরিটুরি না হয়!
সবজান্তা যদি সবই জানেন তাহলে বলুন তো, এ দেশ থেকে কবে অশান্তি দূর হবে?
মো. আব্বাস উদ্দিন, সরকারি এম এম কলেজ, যশোর
* যেদিন এ দেশে অশান্তির উপযোগী পরিবেশ নষ্ট হয়ে যাবে!
আমি আজও কী হতে পারিনি?
মিলন হালদার, গোবিন্দ গাঙ্গুলি রোড, ময়মনসিংহ
* সবজান্তা!
তাহলে অবশেষে পদ্মা সেতু হবেই?
এম তারেক রহমান, পার্বতীপুর, দিনাজপুর
* পদ্মা নদী না শুকালে আশা করা যায়।
সেরা প্রশ্ন
ঢাকা শহরে এত রাস্তা খোঁড়াখুড়ি করা হয় কেন, বলুন তো?
এম এন সালেহ বায়েজীদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
* এত জনসংখ্যা ঘাড়ে নিয়েও দেবে না গিয়ে ঢাকা কীভাবে অটল থাকে সেটা দেখার জন্য!
অভিনন্দন বায়েজীদ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।