সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় কি সত্যিই টাকা ওড়ে?
সুলতানা আনজুমান, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
* অবশ্যই ওড়ে, আপনি নিজেও সেই টাকাগুলো ধরতে পারবেন! তার আগে শুধু বেশ কিছু টাকা আকাশে উড়িয়ে দিলেই হবে।

শিকারি বিড়াল গোঁফে চেনা যায় আর ভালো নেতা কিসে চেনা যায়?
মো. আবু হানিফ, সদর, নওগাঁ
* সরকারি টিভি চ্যানেলে!

সোমবার রস+আলো প্রকাশিত না হলে কী হবে?
মো. ফারুক হোসেন, চট্টগ্রাম সেনানিবাস
* সোমবার সোমবারই থেকে যাবে।

রাজনীতি, অর্থনীতি ও দুর্নীতি একত্র হলে কী হয়?
নাসরিন আক্তার, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর
* সুনীতির নির্বাসন।

শ্রীঘর আর বাসরঘরের মেধ্য পার্থক্য কী?
এম এন সালেহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
* একটাতে অপরাধীরা বন্দী হয়, আরেকটাতে নিরপরাধরা!

আয়নায় নিজের মুখ দেখতে গিয়ে দেখলেন বাঁদরের মুখ। তখন কী করবেন?
মাহমুদুল হাসান, কালাই, জয়পুরহাট
* ভাঙা আয়নাটা পাল্টে নতুন
আয়না লাগাব।

সেরা প্রশ্ন
মা দিবস আছে, বাবা দিবস আছে, কিন্তু সন্তান দিবস নেই কেন?
তারেক, পার্বতীপুর, দিনাজপুর
* পৃথিবীর সবাই কারও না কারও সন্তান,তাই জনসংখ্যা দিবসই সন্তান দিবস।

অভিনন্দন তারেক, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।