সবজান্তা সমীপেষু
ঈদে টিভি চ্যানেলগুলো অনুষ্ঠানের মধ্যে এত সময় ধরে বিজ্ঞাপন প্রচার করে কেন?
মো. তারেক, কারমাইকেল কলেজ, রংপুর
* দর্শকের ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য।
আপনি বাংলা সিনেমার পরিচালক হলে সিনেমার নাম কী দিতেন?
এম সবুজ মাহমুদ, মাদারগঞ্জ, জামালপুর
* প্রশ্ন পাঠাবি কি না বল?
চোর পালালে যদি বুদ্ধি বাড়ে, তাহলে চোরকে পালাতে দিই না কেন?
অঙ্কিত চৌধুরী, জামালখান, চট্টগ্রাম
* চোরকে পালাতে না দেওয়ায় বুদ্ধি এখনো বাড়েনি বলে।
পৃথিবী এত পরিবর্তনশীল কেন?
অর্ঘ্য মুৎসুদ্দী, ঢাকা
* সূর্যের উত্তাপে মাথা গরম থাকে বলে।
সাধারণ জনগণের গাড়ি থামিয়ে ভিআইপিদের যেতে দেওয়া হয়। এর উল্টোটা হয় না কেন?
মাহদী হাসান, ফুলপুর, ময়মনসিংহ
* তাহলে ভিআইপিরা এসে সেই রাস্তায়ও তাদের গাড়ি ঢুকিয়ে দিত বলে।
আগে বিয়ের সময় বর কেন মুখে রুমাল দিত?
মো. সামসুল হক, চ্যাঙমারী, রংপুর
* ভাবগম্ভীর ও গুরুত্বপূর্ণ সময়ে ফিক করে হাসলেও তা আড়াল করার জন্য।
সেরা প্রশ্ন
বিদ্যুৎ চলে গেলেও ফ্যান কিছুক্ষণ ঘোরে কেন?
মো. রোকন-উজ-জামান,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
* একটানা অনেক ক্ষণ ঘুরতে ঘুরতে চট করে ঠিক বুঝতে পারে না কী করতে হবে, তাই!
অভিনন্দন রোকন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।