সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা বলা মহাপাপ জেনেও মানুষ মিথ্যা বলে কেন?
তাসদিয়া তরফদার, ময়মনসিংহ
* মিথ্যা বলতে কল্পনাশক্তি লাগে, আর কল্পনা করতে পারে কেবল মেধাবীরাই। তাই নিজেকে মেধাবী প্রমাণ করতেই মানুষ মিথ্যা বলে!

পৃথিবীর সবচেয়ে বোকা ব্যক্তিটা কি সবজান্তা?
এস এ মুরাদ সরকার, রানীগাঁও, হবিগঞ্জ
* সবাইকে নিজের মতো ভাবা ঠিক না!

পিতা-পুত্রের বয়স নিয়ে অঙ্ক থাকে, কিন্তু মাতা-কন্যা নিয়ে অঙ্ক থাকে না কেন?
করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ
* মেয়েদের বয়স নিয়ে ঘাঁটাঘাঁটি করা অভদ্রতা বলে।

অস্ত্রোপচার করে একজনের মুখের হাসি যদি অন্যজনের মুখে প্রতিস্থাপন করা যেত, তাহলে কী হতো?
মো. নুহু ইসলাম, আফতাবনগর, পাবনা
* রম্য ক্রোড়পত্রগুলো এক মুখ থেকে অন্য মুখে হাসি প্রতিস্থাপনের কারবারি হয়ে যেত।

ইয়ারফোনের প্যাঁচ আর জিলাপির প্যাঁচের মাঝে পার্থক্য কী?
আব্দুল্লাহ ফাহাভী, ঢাকা কলেজ, ঢাকা
* একটা ছোটাতে গেলে যে পরিশ্রম হয়, তাতে খিদা পায়, আরেকটা ছোটালে খিদা মেটে।

সেরা প্রশ্ন
পেঁয়াজ কাটলে চোখে পানি আসে কেন?
জান্নাতুল ফেরদৌস, ধানমন্ডি, ঢাকা
* এত দামি জিনিস কাটলে চোখে পানি আসবেই!

অভিনন্দন ফেরদৌস, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো
সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।