সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরে উঠতে আলসেমি লাগে কেন?
ফমিন পাংখোয়া, উত্তরা, ঢাকা
* সারা রাত ঘুমিয়ে শরীর ক্লান্ত হয়ে যায় বলে।

বিদ্যুৎ ও গ্যাসের দাম এত বাড়ে কেন?
মো. শামীম রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
* কারণ, বিদ্যুৎ ও গ্যাস নিয়মিত কমপ্ল্যান খায়!

কাঠুরে গাছ কাটার সময় গাছটা তার ওপর পড়ে না কেন?
ফয়সাল আহম্মেদ, সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল
* কাঠুরের হাতের কুঠার দেখে গাছ তার ওপর পড়তে সাহস পায় না।

সাফল্যের প্রতীক বোঝাতে সিঁড়ির ছবি ব্যবহার করা হয় কেন?
এস এ মুরাদ সরকার, রানীগাঁও, হবিগঞ্জ
* যাতে লোডশেডিংয়ে পড়লে লিফটের মতো সাফল্য আটকে না যায়।

স্বপ্ন কী?
আয়েশা ইসলাম, ঘোষপাড়া, জামালপুর
* আপনার প্রশ্নটা এবারের সেরা প্রশ্ন হবে এবং আপনি ১০০ টাকা জিতবেন, এটা স্বপ্ন।

বিশ্ববাজারের তেল আর আমাদের দেশের তেলের মধ্যে পার্থক্য কী?
সুদীপ্ত কুমার নাগ, পুলিশ লাইন, খুলনা
* বিশ্ববাজারের তেল হলো একটা দামি জিনিস, আর আমাদের দেশে তেল হলো দামি মানুষদের দেওয়ার জিনিস।


সেরা প্রশ্ন

নির্বাচনী ইশতেহারে নেতারা সড়ক মেরামতের প্রতিশ্রুতি দিয়ে জয়ী হওয়ার পর আর মেরামত করেন না কেন?
মো. ইমরান হাসান, বেড়া, পাবনা
* মেরামত করলে পরের নির্বাচনের ইশতেহারে একটা গুরুত্বপূর্ণ ইস্যু ফুরিয়ে যাবে বলে।

অভিনন্দন ইমরান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।


পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।