সবজান্তা সমীপেষু
বেতন বাড়ার সঙ্গে সঙ্গেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। কিন্তু কেন?
সুদিপ্ত কুমার নাগ, পুলিশ লাইন, খুলনা
যেদিন পে-স্কেলে বেতন কমবে, সেদিন জিনিসপত্রের দামও কমতে পারে, ধৈর্য ধরুন।
তদন্ত কমিটি গঠন করা হয় কেন?
চয়নিকা রিতিমা, কাঁঠালতলী, রাঙামাটি
যা হয়ে গেছে তা ভুলে যাওয়ার জন্য।
আমি কিছুই পারি না, কী করলে আমি জীবনে সফল হতে পারব?
নূর সুলতান, বকশিবাজার, ঢাকা
কিছু না করেও কীভাবে সফল হওয়া যায়, এটা নিয়ে গবেষণা করুন।
কবিতা না লিখেও কীভাবে কবি হওয়া যায়?
ইমদাদুল হক, যশোর মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, যশোর
প্রেমিকার কাছে অন্যের লেখা কবিতা নিজের নামে চালিয়ে দিলে।
মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালানো হলেও মশা যায় না কেন?
শামসুল হক, চ্যাঙমারী, রংপুর
মশা চলে গেলে কয়েল বেকার হয়ে যাবে, তাই!
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহজ উপায় কী?
শাহাদাত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
ভর্তি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া!
সেরা প্রশ্ন
ফেসবুক ও রেফ্রিজারেটরের মধ্যে মিল কোথায়?
নিয়ামুর রশীদ, পার্বতীপুর, দিনাজপুর
দুটিই বারবার খুলে দেখতে ইচ্ছে করে যে ভেতরে নতুন কিছু এল নাকি।
অভিনন্দন রশীদ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।