সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ও দুই টাকার কয়েন বর্তমানে ভিক্ষুকেরাও নিতে চায় না, এগুলো দিয়ে কী করব?
নূরজাহান বেগম, বানরগাতী, খুলনা
* জমাতে থাকুন, ভবিষ্যতে এগুলোই অ্যান্টিক হিসেবে লাখ টাকায় বেচতে পারবেন।

মানুষ নিজের নাক ডাকার শব্দ শুনতে
পায় না কেন?
মনির হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
* কান তখন ঘুমিয়ে থাকে বলে।

নোবেল আর বেলের মাঝে পার্থক্য কতটুকু?
আলিয়া সাকিনা, জয়নালপুর, চাঁপাইনবাবগঞ্জ
* ন্যাড়া মাথায় নোবেল নেওয়া যেতে পারে, বেল নিতে যাওয়া কঠিন!

পৃথিবীর সব থেকে সুখী মানুষ কে?
মোহাম্মদ মিনহাজ উদ্দিন, খিলগাঁও, ঢাকা
* যার কোনো দুঃখ নেই, সে!

অনেকেই মাঝেমধ্যে চশমা চোখে না রেখে মাথায় রাখে কেন?
এস এ মুরাদ সরকার, রাণীগাঁও, হবিগঞ্জ
* তাদের দৃষ্টি অনেক ওপরে বলে।

১০০ টাকার প্রাইজবন্ড আর ১০০ টাকার মুঠোফোন রিচার্জের মধ্যে পার্থক্য কী?
তানিয়া হাসান, হাজারীবাগ, ঢাকা
* একটা ইতিহাস, আরেকটা বর্তমান।

কচুর পাতা পানিতে ভেজে না কেন?
মো. মানিক উল্লাহ, মাজগ্রাম, সিরাজগঞ্জ
* কচুর পাতার ঠান্ডা লেগে যাবে বলে!

সেরা প্রশ্ন
আপেলটা নিউটনের মাথায় না পড়ে যদি পাশে পড়ত, তাহলে কী হতো?
সুস্মিত দাশ, সেইন্ট মেরিস স্কুল, চট্টগ্রাম
* তখন সবাই প্রশ্ন করত, আপেলটা নিউটনের পাশে না পড়ে যদি মাথায় পড়ত, তাহলে কী হতো!

অভিনন্দন সুস্মিত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।