সবজান্তা সমীপেষু
মেহমান এলে প্রথমে নাশতা খেতে দেওয়া হয় কেন?
মো. হাবিবুর রহমান, তেজকুনীপাড়া, ঢাকা
* লাঞ্চ বা ডিনারে কম খাবেন, এই আশায়।
জাদু না করে কীভাবে তিন টাকাকে ১০০ টাকায় রূপান্তর করা যায়?
ইমরান খান, বেড়া, পাবনা
* তিন টাকার সঙ্গে ৯৭ টাকা যোগ করে।
ভেজালের বিরুদ্ধে সবাই বড় বড় কথা বললেও সবকিছুতে এত ভেজাল কেন?
তুলি, জজ কোর্ট, হবিগঞ্জ
* বড় বড় কথাতেই ভেজাল থাকে বলে।
কীভাবে পকেট গরম রাখা যায়?
মুসা হক, চরবাগডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ
* অকারণেই ব্যাটারি গরম হয়ে যায়, এমন স্মার্টফোন রেখে।
নিউটন যদি মাধ্যাকর্ষণের সূত্র আবিষ্কার না করতেন, তাহলে কী হতো?
ইব্রাহীম আবদুল্লাহ, হবিগঞ্জ, সিলেট
* শিক্ষার্থীদের সূত্র মুখস্থ করতে হতো না!
আগে সবাই বিখ্যাত ব্যক্তিদের অটোগ্রাফ নিত, কিন্তু এখন সেলফি তোলে কেন?
মো. মেহেদি হাসান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
* ফেসবুকে অটোগ্রাফ পোস্ট করার কোনো অপশন নেই বলে।
ফলের রাজা কে?
ফয়সাল শাহরিয়ার, উপজেলা প্রশাসন একাডেমি, কুড়িগ্রাম
* সুফল।
সেরা প্রশ্ন
ধূমপান মৃত্যুর কারণ—এটা জানার পরও
মানুষ কেন ধূমপান করে?
রাশেদুল আলম, পার্বতীপুর, দিনাজপুর
* সেটা প্রমাণ করার জন্য। অভিনন্দন রাশেদুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।