সবজান্তা সমীপেষু
সবজান্তা কী জানেন না?
রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
* নিজের ভবিষ্যৎ!
ধাওয়া আর পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে মিল কী?
সুমি, ফটিকছড়ি, চট্টগ্রাম
* উভয়ই নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে।
নতুন বছরে আমাদের কী প্রতিজ্ঞা করা উচিত?
মো. আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর
* অন্যের ভুয়া প্রতিজ্ঞায় কান দেব না।
অনেকের পেটে এত প্যাঁচ কেন?
মিঠু, শাহীবাগ, শ্রীমঙ্গল
* পেটের ভেতরের কলকবজাগুলো সোজা থাকলে সমস্যা
বাড়ত বলে।
মানুষ ডায়াবেটিস চেক করে কেন?
সামিয়া জামান, নাখালপাড়া, ঢাকা
* জীবনটা কতটা ‘মিষ্টি’—এটা বোঝার জন্য।
সবজান্তা না থাকলে আমরা কার কাছে প্রশ্ন পাঠাতাম?
ইব্রাহীম আবদুল্লাহ, হবিগঞ্জ
* প্রশ্নগুলো জমা করে পরীক্ষার আগের রাতে বিক্রি করে
দিলেই হতো।
সেরা প্রশ্ন
এ যুগে মানুষের জ্ঞানের থেকে টাকার প্রতি বেশি লোভ কেন?
তাওসীফ কবির, শিবরামপুর, পাবনা
* কারণ, টাকা থাকলে এই যুগে যে কেউ মেগাবাইট কিনে গুগল থেকে জ্ঞান নিতে পারে।
অভিনন্দন তাওসীফ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।