সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ টাকার পেছনে ছোটে কেন?
মিনহাজুল ইসলাম, সুনামগঞ্জ, সিলেট
টাকাকে ধরে রাখতে পারে না বলে।

গ্রামের রাজনীতি আর শহরের রাজনীতির মধ্যে পার্থক্য কী?
এম এস লিটন, ফটিকছড়ি, চট্টগ্রাম
* গ্রামের রাজনীতিতে ‘ভিলেজ পলিটিকস’ আছে, শহরের রাজনীতিতে তা নেই।

রুপালি পর্দার সঙ্গে জানালার পর্দার পার্থক্য কী?
রোহিত রুদ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম
* রুপালি পর্দায় ত্রিমাত্রিক দৃশ্য দেখতে বিশেষ চশমা পরতে হয়, আর জানালার পর্দা সরালেই সব ত্রিমাত্রিক।

নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাজ কী?
মাহফুজুর রহমান খান, চিনিতোলা, জামালপুর
* আত্মঘাতী গোল করা।

বিশেষজ্ঞ বলা হয় কাদের?
সালওয়া সিদ্দিকা হক, ঈশ্বরদী, পাবনা
* যাঁরা ১ + ১ = ২ এ রকম একটা বিষয় প্রমাণ করতে হাজার খানেক জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তাঁদেরই বিশেষজ্ঞ বলা হয়!

বই পড়লে জ্ঞান বাড়ে, আর গাইড পড়লে?
ধ্রুবজ্যোতি মহত্তম, সেন্ট যোসেফ স্কুল, ঢাকা
* গাইড প্রকাশকদের অর্থ বাড়ে।

আগে কেউ ভালো রেজাল্ট করলে পাড়ার লোকেরা দেখতে আসত, কিন্তু এখন আসে না কেন?
শায়াখুল সরকার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
* এখন উল্টোটা হয় বলে।

সেরা প্রশ্ন
ক্ষমতাসীন ও ক্ষমতাহীনের প্রকৃত
সংজ্ঞা কী?
মেনহাজুল ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর
* যারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারা ক্ষমতাসীন, আর যারা বলে নির্বাচন সুষ্ঠু হয়নি, তারা ক্ষমতাহীন।

অভিনন্দন মেনহাজুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।