সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার চার আর ইংরেজির আটের ভেতর এত প্যাঁচ কেন?
সম্পদ কুমার পোদ্দার, শেরপুর, বগুড়া
তারা ছোটবেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই বলে!

হাসি ও কান্নার মধ্যে মিল কোথায়?
মুকাররামা আবতাহী, ফার্মগেট, ঢাকা
দুটিই আবেগের ফল।

আমার আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে, কিন্তু কলা ধরছে না কেন?
রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
ভূমিকম্পে ঝরে পড়তে পারে, এই ভয়ে কলা ধরছে না।

পাবলিক পরিবহনে এত উপদেশবাণী লেখা থাকে কেন?
প্রদীপ কুমার দাশ, জামালখান, চট্টগ্রাম
সবাই যাতে লাইনে আসে।

নেতারা জনগণের কাছে দেওয়া নির্বাচনী ওয়াদা নির্বাচনের পরে
ভুলে যান কেন?
মোকাদ্দেস হোসাইন, গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ
তাঁরা কোনো ওয়াদাই ভোলেন না। ভুলে যাওয়ার ভান করে পরের নির্বাচনে ওই ওয়াদা করেই নির্বাচিত হওয়ার পথ খোলা রাখেন মাত্র।

সবজান্তা সমীপেষুতে সেরা প্রশ্ন করার সবচেয়ে সহজ উপায় কী?
মো. ইউসুফ আলী, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী
সবজান্তাকে সবচেয়ে ভালো একটা প্রশ্ন করা!

সেরা প্রশ্ন
হাঁচি দেওয়ার সময় চোখ বন্ধ হয়ে যায় কেন?
ইব্রাহীম, মাস্টার কোয়ার্টার্স, হবিগঞ্জ
হাঁচির সঙ্গে বের হওয়া জীবাণু যাতে চোখে না পড়ে এ জন্য!

অভিনন্দন ইব্রাহীম, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।