সবজান্তা সমীপেষু
আমার চারপাশে সবকিছু অন্ধকার দেখছি কেন?
রোহিত রুদ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম
* আপনি মনে হয় আপনার ভবিষ্যতে আছেন!
আচরণবিধি কী?
জুনিয়র হাসান, মরিয়ম ফার্মেসি, বগুড়া
* যা করা উচিত, তার বিপরীত নিয়মাবলি।
ফেসবুক আবিষ্কার না হলে কী হতো?
মুহাম্মদ নাঈমুর রহমান, কুড়িগ্রাম
* রস+আলোয় ফেসবুক কর্নার নামে কোনো বিভাগ থাকত না।
যাদের স্বপ্ন অনেক বড়, তাদের কী করা উচিত?
মো. সোহেল রানা, ঢাকা
* স্বপ্নের মধ্যে বড় প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন প্রচারের
আহ্বান করা উচিত।
এক মাঘে শীত যায় না কেন?
সালমান মির্যা, শ্যামলী, ঢাকা
* শীতকালে আরেকটা মাস—পৌষ আছে বলে।
বাংলাদেশে এখন কিসের অভাব আছে?
সম্রাট শাহজাহান, সাটুরিয়া, মানিকগঞ্জ
* গরমের!
বাংলাদেশের টিভি চ্যানেলগুলোয় বিরতিহীন নাটক প্রচার
হলে কী হতো?
মনিরুল ইসলাম, ঈশ্বরদী, পাবনা
* বিজ্ঞাপন দেখার জন্য বিদেশি চ্যানেল দেখতে হতো।
সেরা প্রশ্ন
বিয়ের সময় বর মুখে রুমাল দিয়ে রাখে কেন?
এম এফ তাহমীন কবির, মিঠাপুকুর, রংপুর
* পুরোনো গার্লফ্রেন্ডরা যাতে চিনে ফেলতে না পারে।
অভিনন্দন তাহমীন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।